দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বড়দিনের উৎসবকে ঘিরে বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের জন্য আসছে বিশেষ চমক। আর সেই চমকের কেন্দ্রে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি। সুখবর হলো, শুধু ভারতেই নয়, আগামী ২৪ ডিসেম্বর বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাগৃহেও একযোগে মুক্তি পেতে পারে বহুল আলোচিত এই সিনেমা। ফলে বড়দিনের উৎসবে শাহরুখ-ভক্তদের জন্য বাড়তি উন্মাদনা নিয়ে আসতে যাচ্ছে ‘কিং’।
ইতোমধ্যে সিনেমাটি বাংলাদেশে আমদানির জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে শীর্ষস্থানীয় পরিবেশনা প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিনেমাটি বাংলাদেশে মুক্তির আনুষ্ঠানিক অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।’
এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন গণমাধ্যমকে জানান, ‘আমি এখন দেশের বাইরে আছি। ‘কিং’ বাংলাদেশে মুক্তি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সিনেমাটি মুক্তির জন্য আবেদনপত্র জমা দিয়েছি। এখন পর্যন্ত ইতিবাচক অবস্থা দেখছি, বাকিটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসার পর।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী দুদেশের চলচ্চিত্রের আদান-প্রদান নিশ্চিত করতে সাফটা চুক্তির আওতায় এই আমদানি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। জানা গেছে, শাহরুখ খানের ‘কিং’-এর বিপরীতে ভারতে মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে এম এ রাহিম পরিচালিত আলোচিত বাংলাদেশি সিনেমা ‘জংলি’।
ডিসেম্বরের শেষ সপ্তাহে শীতের আমেজে বড়দিনের উৎসবকে রঙিন করে তুলতে বড় পর্দায় ‘কিং’-এর মতো বিগ বাজেটের অ্যাকশন থ্রিলার দেখতে পাওয়ার সম্ভাবনা ঢাকাই সিনেমার দর্শকদের মাঝেও তৈরি করেছে বাড়তি উন্মাদনা।
এমজে